ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কসবায় ৪০ কেজি গাঁজাসহ আটক ২

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৪০, ২৬ জুন ২০২৩
কসবায় ৪০ কেজি গাঁজাসহ আটক ২
ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ৪০ কেজি গাঁজাসহ ২ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। সোমবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার টি-আলী মোড় এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

আটক বাচ্চু মিয়া (৪০) জেলার কসবা উপজেলার কালতা খোরায় সার এলাকার নাজির আলীর ছেলে ও নরসিংদী জেলার রায়পুরা উপজেলার কুড়িপুর এলাকার মোতালেব হোসেনের ছেলে জাহাঙ্গীর আলম (৩০)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ওসি মো. হাবিবুর রহমান জানান, সোমবার ভোরে উপজেলার টি-আলী মোড় এলাকায় অভিযান পরিচালনা করে প্রাইভেটকারসহ তাদের আটক করা হয়। পরে তাদের প্রাইভেটকার তল্লাশি করে ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদকের বিরুদ্ধে তাদের এই অভিযান অব্যাহত থাকবে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!