ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গরুবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৪:০৮, ২৭ জুন ২০২৩
গরুবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত
ফাইল ফটো

ব্রাহ্মণবাড়িয়ায় গরুবাহী ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংর্ঘষে রায়হান হোসেন নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুই আরোহী।

সোমবার রাত ১১টার দিকে সদর উপজেলার কুমিল্লা-সিলেট মহাসড়কের নন্দনপুর বিসিক শিল্পনগরীর সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রায়হান হোসেন জেলা শহরের পৈরতলা এলাকার ঝলক মিয়ার ছেলে। 

জানা যায়, সোমবার রাতে ওই এলাকায় গরুবাহী ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিন মোটরসাইকেল আরোহী আহত হয়। পরে তাদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। এর মধ্যে রায়হানকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় নেয়ার পথে মারা যান তিনি। 

Advertisement

খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস জানান, রাতে ট্রাকের ধাক্কায় আহত তিনজনকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠিয়েছে হাইওয়ে পুলিশ। পরে ঢাকায় নেয়ার পথে একজন মারা গেছেন।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!