আটক জাকির হোসেন (৫০) উপজেলার গৌরাঙ্গলা মধ্যপাড়া এলাকার শামসুল হক ভূইয়ার ছেলে ও একই এলাকার সুন্দর আলীর ছেলে সাইফুল ইসলাম (৩৬)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কসবা থানার ওসি মো. মহিউদ্দিন জানান, সোমবার রাত আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বায়েক ইউনিয়নের গৌরাঙ্গলা এলাকার জাকির মিয়ার বাড়িতে অভিযান পরিচালনা করা হয়।
.png)
অভিযানে জাকির মিয়ার বাড়ির দক্ষিণ পাশে সবজি বাগানের ঝোপের ভেতর থেকে ৫টি বস্তার মধ্যে থাকা ১০৪ কেজি গাঁজাসহ তাদের আটক করা হয়। তারা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।