ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ভাণ্ডারিয়ায় তক্ষক বিক্রির সময় গ্রেফতার ৫

পিরোজপুর প্রতিনিধি
প্রকাশিত: ২১:৪৪, ২৬ জুন ২০২৩
ভাণ্ডারিয়ায় তক্ষক বিক্রির সময় গ্রেফতার ৫
তক্ষক -ফাইল ছবি

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় তক্ষক বিক্রয়কালে পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাতে গোপনে সংবাদ পেয়ে উপজেলার দক্ষিণ ভাণ্ডারিয়ার মুসলিম পাড়ার বারেক হাওলাদারের বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।

সোমবার গ্রেফতারকৃতদের পিরোজপুর আদালত কারাগারে প্রেরণ করেন। তক্ষকটিকে আদালতের নির্দেশে বন বিভাগে হস্তারন্তরের প্রক্রিয়া চলছে।

গ্রেফতারকৃতরা হলেন, ঢাকার ধানমণ্ডির শফিকুল ইসলাম চৌধুরী, হাজারীবাগের মঞ্জু খান, কেরানীগঞ্জের কাজী মাহবুবুর রহমান রাজীব, মাদারীপুরের ইউনুস ভুইয়া ও স্থানীয় সুমন হাওলাদার।

Advertisement

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্তরা রোববার বিকেলে একটি মাইক্রোবাস নিয়ে ভাণ্ডারিয়ায় আসেন। রাতে চার লাখ ৫০ হাজার টাকায় তক্ষকটি বিক্রয়ের চেষ্টা চলছিল। পুলিশ গোপন সংবাদ পেয়ে ঘটনাস্থলে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ১৪ ইঞ্চি দৈর্ঘ্যের একটি তক্ষক উদ্ধার করা হয়।

ভাণ্ডারিয়া থানার উপপুলিশ পরিদর্শক রনজিৎ সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় ভাণ্ডারিয়া থানায় বন্য প্রাণী সংরক্ষণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

ভাণ্ডারিয়া থানার ওসি মো. আসিকুজ্জামান বলেন, তাদের বিরুদ্ধে বন্য প্রাণী সংরক্ষণ আইনে মামলা হয়েছে। সোমবার সকালে অভিযুক্তদের আদালতে সোপর্দ করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!