[ দেশজুড়ে ]
রায়গঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার
ছবি: ডেইলি বাংলাদেশ
সিরাজগঞ্জের রায়গঞ্জে গাছের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার উপজেলার পূর্ব লক্ষিকোলা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মৃত ঐ গৃহবধূর নাম নূর মহল বেগম। তিনি উপজেলার পানায়গাঁতী গ্রামের ফজল আলীর স্ত্রী।
জানা যায়, সোমবার সন্ধ্যায় ভাড়া বাসা থেকে নিজ বাড়িতে যাওয়ার আগে স্বামী ফজল আলীর সঙ্গে ঝগড়া হয় ঐ গৃহবধূর। একপর্যায়ে স্ত্রী একাই বাসা থেকে বেড়িয়ে যায়। এরপর মঙ্গলবার পূর্ব লক্ষিকোলা এলাকার একটি খালের পাশ থেকে গাছের সঙ্গে ঝুলন্ত মরদেহটি উদ্ধার করে পুলিশ।
.png)
রায়গঞ্জ থানার ওসি আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম জানান, স্থানীয়রা ঝুলন্ত অবস্থায় গৃহবধূর লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা তা ময়নাতদন্তের প্রতিবেদন ছাড়া বলা যাচ্ছে না বলে জানান তিনি।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
সিরাজগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!