[ দেশজুড়ে ]
বেনাপোলে ভুয়া পুলিশ আটক
ছবি: ডেইলি বাংলাদেশ
যশোরের বেনাপোলে পোশাক পরিহিত এক ভুয়া পুলিশ সদস্যকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন। মঙ্গলবার বিকেলে চেকপোস্টের প্যাসেঞ্জার টারমিনালের ভেতর থেকে তাকে আটক করা হয়।
আটক শান্ত আহমেদ নওগাঁর মান্দা থানার কুসুম্বা গ্রামের সেতাব মিয়ার ছেলে।
আর্মড পুলিশ জানায়, অনেকক্ষণ যাবৎ শান্ত আহমেদকে প্যাসেঞ্জার টারমিনালের ভেতরে ঘোরাফেরা করতে দেখে তাদের সন্দেহ হয়। একপর্যায়ে তাকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি নিজেকে পুলিশ বলে দাবি করেন। কিন্তু তার কথাবার্তায় সন্দেহজনক মনে হওয়ায় বেনাপোল পোর্ট থানায় খবর নিলে ভুয়া পুলিশ প্রমাণিত হয়। পরে তাকে পোর্ট থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
বেনাপোল
লিংক সফলভাবে কপি হয়েছে!