নিহতের নাম মাছুম মণ্ডল। ৩৫ বছরের মাছুম দুপচাঁচিয়া পৌর এলাকার ডিমশহর তালুকদারপাড়া মহল্লার সাবেক কাউন্সিলর আনোয়ার হোসেনের ছেলে। তাকে হত্যার অভিযোগ উঠেছে তারই সৎ ভাই শহিদ হাসান মণ্ডল সুইটের বিরুদ্ধে।
জানা গেছে, সিও অফিস বাসস্ট্যান্ড এলাকায় সুইট তার ভাই মাছুমকে ছুরিকাঘাত করেন। এ সময় মাছুম গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। একইসঙ্গে সুইটকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। অন্যদিকে মাছুমকে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
.png)
জানতে চাইলে দুপচাঁচিয়া থানার ওসি মো. আবুল কালাম আজাদ বলেন, হত্যার কারণ হিসেবে প্রাথমিকভাবে জানা গেছে সুইটের ধারণা তার স্ত্রীর সঙ্গে মাছুমের পরকীয়ার সম্পর্ক ছিল এবং সেই সম্পর্কের জেরেই সুইটকে ছেড়ে চলে গেছেন তার স্ত্রী। এই ক্ষোভ থেকেই মাছুমকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। এর বেশি কিছু আমরা এখনো জানতে পারিনি।
তিনি আরও বলেন, অভিযুক্ত সুইটকে আটক করা হয়েছে। লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।