নিহত কলেজছাত্র বরাব গ্রামের মুকুঞ্জ মিত্রের মেয়ে এবং ঘোড়াশাল মুসাবিন হাকিম ডিগ্রী কলেজের ছাত্রী ছিলেন।
পরিবারের বরাত দিয়ে স্থানীয় ইউপি সদস্য জয়ন্ত দাস জানান, বিনা মিত্র ঘোড়াশাল মুসাবিন হাকিম ডিগ্রী কলেজে পড়তেন। সঞ্জয় মিত্র নামে এক যুবকের সঙ্গে প্রেম করে গোপনে বিয়ে করেন তিনি। কিন্তু তিনি মা-বাবার সঙ্গেই থাকতেন। মাঝে মধ্যে তার স্বামী তাদের বাড়িতে আসা-যাওয়া করতেন।
.png)
শুক্রবার রাতে বরাব মন্দিরের পাশে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে রথ যাত্রার প্রসাদ খাওয়া শেষে বাড়িতে ফিরে যান তারা। পরে রাতে তার বাবা-মার থাকার ঘরের পাশের আরেকটি রুমে পড়তে বসেন বিনা। এ সময় তার মা উর্মিলা মিত্র পাশের বাড়িতে যান। আর বাবা ও তার ভাই পাশের রুমে ঘুমিয়েছিলেন। পরে রাত ৯টার দিকে তার মা বাড়িতে এসে মেয়ের বিবস্ত্র মরদেহ দেখতে পান। তার বুকে ছুরিকাঘাতের জখমও রয়েছে। তবে কে বা কারা ঘরে ঢুকে তাকে হত্যা করেছে তা এখনো জানা যায়নি।
পলাশ থানার এসআই সামসুল হক জানান, সকালে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। নিহতের মরদেহের বুকে ছুরিকাঘাত ও ছুরিবিদ্ধ ছিল। এ ঘটনায় তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।