ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

পিকআপ চালক হত্যায় একজন রিমান্ডে, দুইজনের দোষ স্বীকার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২:০০, ২৩ জুন ২০২৩
পিকআপ চালক হত্যায় একজন রিমান্ডে, দুইজনের দোষ স্বীকার
ফাইল ফটো

রাজধানীর হাজারীবাগে পিকআপ চালক আসাদুল হত্যা মামলায় একজনকে দুইদিনের রিমান্ডে নেয়া হয়েছে। এছাড়া দুইজন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

শুক্রবার গ্রেফতার ঐতিন আসামিকে আদালতে হাজির করে পুলিশ। এরপর আসামি মো. কাউছারে ৫ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা হাজারীবাগ থানার উপ-পরিদর্শক মধু সুদন মজুমদার। এছাড়া বাকি দুই আসামি অনিক হাসান ও সজল মিয়া আদালতে স্বেচ্ছায় দোষ স্বীকার করতে রাজি হন। 

শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ আসামি কাউছারের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এছাড়া একই আদালত বাকি দুই আসামির জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাদের কারাগারে পাঠানো হয়।

Advertisement

এদিকে মামলার এজাহারে বলা হয়, বাদীর ছেলে আসাদুল ইসলাম (২৭) পিকআপ গাড়ির ড্রাইভার ছিলেন। গত ১৩ জুন গাড়ি চালানো শেষ করে রাত ১১ টার দিকে হাজারীবাগ থানার আরএস পাম্পের পূর্বদিকে সাবিনা ট্যানারীর উত্তর পাশে খালপাড় দিয়ে বাসায় যাওয়ার সময় অজ্ঞাতনামা আসামি ধারালো ছুরি দিয়ে আসাদুলের বুকে আঘাত করে। এতে গুরুতর রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকলে পথচারীরা তাকে হাসপাতালে নিয়ে যায়। 

খবর পেয়ে তার বাবা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান। পরে চিকিৎসাধীন অবস্থায় গত ১৯ জুন আসাদুল মারা যান। এ ঘটনায় ১৯ জুন আসাদুলের বাবা মোন্নাফ মিয়া বাদী হয়ে হাজারীবাগ থানায় একটি হত্যা মামলা করেন।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!