বুধবার রাত সোয়া ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জানা গেছে, গত ২১ জুন রাতে লাকসামে যুবদল কর্মী সায়মুন রহমান রকি ও ছাত্রদল কর্মীদের ছুরিকাঘাতে ইফতেখার অনিকসহ আহত হন উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফেরদৌস আলম সৌরভ ও স্বেচ্ছাসেবক লীগ নেতা আলমগীর। আশঙ্কাজনক অবস্থায় আহতদের প্রথমে লাকসামের স্থানীয় হাসপাতালে নেয়া হয়। পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অনিকের অবস্থার অবনতি হলে তাকে ঐদিন রাতেই ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।
.png)
লাকসাম থানার ওসি মাহফুজ আহমেদ জানান, মারামারির ঘটনায় ছাত্রদল ও যুবদলের ছয়জনকে আসামি করে মামলা করা হয়েছে।