মৃত বেলাল ওই এলাকার মশিউর রহমানের ছেলে এবং রোকাইয়া রংপুর তারাগঞ্জ এলাকার রবিউল ইসলামের মেয়ে। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই-বোন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, দুইদিন আগে মামা মশিউর রহমানের বাড়িতে ঈদের দাওয়াত খেতে যায় শিশু রোকাইয়া। বৃহস্পতিবার বিকেলে মামাতো ভাই বেলালের সঙ্গে খেলছিল সে। একপর্যায়ে সবার অজান্তে বাড়ির পাশের বামনি নদীতে (ছোট নদী) গোসল করতে নামে তারা। দীর্ঘ সময় তাদের দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন।
.png)
পরে ওই নদীতে তাদের দেহ ভাসতে দেখে উদ্ধার করা হয়। নদীর ঘাটে শিশু দুটির পরনের জামাকাপড় পড়েছিল বলেও জানায় স্থানীয়রা।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন উলিপুর থানার ওসি (তদন্ত) রুহুল আমিন। তিনি বলেন, বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।