বৃহস্পতিবার রাত ২টার দিকে উপজেলার মাদারিগঞ্জ বাজারের আশা সিনেমা হল এলাকায় এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ধারণা, রান্নাঘর থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।
নিহত ফরিদা ইয়াসমিন দুর্গাপুর উপজেলার শিবপুর বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা ও দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক্স-রে বিশেষজ্ঞ এজাজুল বাশার স্বপনের স্ত্রী।
.png)
আহতরা হলেন- ওই শিক্ষিকার ছেলে ডা. রাশিদুল বাসার; তিনি রাজশাহীর বারিন্দ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস শেষ করেছেন আর অন্যজন রাফিউল ইসলাম; তিনি এবারের এএইচএস পরীক্ষার্থী। তাদের প্রথমে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হলেও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
জানা যায়, রাতে খাওয়া শেষে এজাজুল বাশার স্বপন রাজশাহী নগরীর বাসায় চলে আসেন। আর ওই শিক্ষিকা ও সন্তানরা আলাদা আলাদা ঘরে ঘুমিয়ে পড়েন। একপর্যায়ে রান্না ঘর থেকে আগুন পুরো বাসায় ছড়িয়ে পড়ে। এতে ঘুমন্ত অবস্থায় ওই শিক্ষিকা আগুনে পুড়ে যান তিনি। এ সময় পাশের ঘরে থাকা দুই ভাইয়ের শরীরে আগুন লাগলে তারা বাসার ছাদে গিয়ে লাফ দেন।
বাগমারা থানার ওসি রবিউল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়েছিল। তারপরও বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের বার্ন ইউনিটের বিভাগীয় প্রধান ডা. আফরোজা নাজনীন আশা জানান, রাশিদুলের ২২ শতাংশ বার্ন এবং তার ছোট ভাই রাফিউল বাসার ৫০ শতাংশ র্বান নিয়ে ভর্তি হয়েছিল। তাদের দুজনেরই শ্বাসনালী পুড়ে গেছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের ঢাকায় পাঠানো হয়েছে।