ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আম গাছ লাগাতে গিয়ে লাশ হয়ে ফিরলেন বৃদ্ধ

বরগুনা প্রতিনিধি
প্রকাশিত: ২৩:২১, ৩০ জুন ২০২৩
আম গাছ লাগাতে গিয়ে লাশ হয়ে ফিরলেন বৃদ্ধ
ফাইল ছবি

বরগুনা তালতলীতে আম গাছ লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহ আলম (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলার নয়া পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত শাহ আলম একই এলাকার মৃত্যু রশিদ হাওলাদারের ছেলে।

পুলিশ ও পরিবার জানায়, দুপুরে বাড়ির আঙিনায় আম গাছ লাগাতে যান। এ সময় পাশের বিদ্যুৎ লাইনে গাছের ডালে লাগে। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যান। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Advertisement

তালতলী থানার ওসি সাখাওয়াত হোসেন তপু বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: বরগুনা
লিংক সফলভাবে কপি হয়েছে!