ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সাজেকে ফের ডায়রিয়া-নিউমোনিয়ায় ২ জনের মৃত্যু

রাঙ্গামাটি প্রতিনিধি
প্রকাশিত: ০১:৩৭, ১ জুলাই ২০২৩
সাজেকে ফের ডায়রিয়া-নিউমোনিয়ায় ২ জনের মৃত্যু
সাজেক -ফাইল ছবি

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের দুর্গম লংথিয়ান পাড়ায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে গিরি রঞ্জন ত্রিপুরা (৩৫) মারা গেছেন।

অন্যদিকে একই ইউনিয়নের রেতকাবা গ্রামে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে অর্পিতা চাকমা (৫) নামে এক শিশু মারা গেছে।

সাজেক ইউনিয়নের চেয়ারম্যান অতুলাল চাকমা বিষয়টি নিশ্চিত করেছেন।

Advertisement

তিনি জানান, ডায়রিয়ায় আক্রান্ত হয়ে গত ২৩ দিনে লংথিয়ান পাড়ায় পাঁচজন মারা গেছেন। ৩০ জুন শুক্রবার বিকেল ৪টায় ডায়রিয়ায় গিরি রঞ্জন ত্রিপুরা (৩৫) ও দুপুর ২টায় অর্পিতা চাকমা (৫) নামে এক শিশু মারা গেছে।

গত ১৭ জুন বাহন ত্রিপুরা (৫৫) ও মেলাতি ত্রিপুরা (৫০) একইভাবে মারা গেছে। তারা স্বামী-স্ত্রী। এছাড়া গত ৭ জুন ভোরে গবতি বালা ত্রিপুরা (৫০) ও দরুং ত্রিপুরার (৬০) মৃত্যু হয়। এ নিয়ে গত ২৩ দিনে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে সাজেকে ৫ জন, লংথিয়ান পাড়ায় ও আশপাশের বিভিন্ন গ্রামে নারী-শিশু-বৃদ্ধসহ আরও ২০ গ্রামবাসী ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে।

সাজেক ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার বনবিহারী চাকমা জানান, গত এক মাস ধরে সাজেকের লংথিয়ান পাড়া, অরুণ পাড়া, কাইজা পাড়া, রায়না পাড়া ও শিয়ালদহ বেটলিং এলাকাসহ আশপাশের বেশকিছু এলাকায় নতুন করে ডাইরিয়ার প্রাদুর্ভাব দেখা দেয়। এলাকায় আশপাশে কোনো হাসপাতাল বা কমিউনিটি ক্লিনিক না থাকায় স্থানীয়রা তান্ত্রিক দিয়ে চিকিৎসা নিয়ে থাকেন। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!