[ দেশজুড়ে ]
তিন মোটরসাইকেলের সংঘর্ষে মামা-ভাগ্নে নিহত
ফাইল ফটো
ফেনীর দাগনভূঁঞায়ায় মোটরসাইকেল দুর্ঘটনার মেহেদী হাসান ও আবুল আল রবিন নামে দুই যুবক নিহত হয়েছেন। সোমবার বিকেলে উপজেলার মাইজদি আঞ্চলিক সড়কের ফাজিলপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তারা সম্পর্কে মামা-ভাগ্নে।
নিহত মেহেদী হাসান নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার চরকাকড়া ইউনিয়নের মো. বাহার উদ্দিনের ছেলে এবং আবুল আল রবিন একই এলাকার মো. সেলিম উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, নিয়ন্ত্রণ হারিয়ে তিনটি মোটরসাইকেল দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। আহত হয়েছেন আরো পাঁচজন। তাদেরকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
.png)
দাগনভূঁঞা থানার ওসি হাসান ইমাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহগুলো দাগনভূঁঞা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
নোয়াখালী
লিংক সফলভাবে কপি হয়েছে!