রোববার (২ জুলাই) বিকেলে উপজেলার দন্ডপাল ইউনিয়নের আমিরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর রাতেই নিহতের ভাই তাইজুল ইসলাম বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
জানা গেছে, নিহত ফয়জুর একই এলাকার রিয়াজ উদ্দিনের ছেলে। হত্যা মামলার অন্য আসামিরা হলেন, মজিবর রহমানের ছেলে জাহাঙ্গীর আলম ও তার স্ত্রী নাজমা খাতুন।
.png)
জানা যায়, দীর্ঘদিন থেকে ফয়জুর রহমান ও তার ভাইদের সঙ্গে মজিবর রহমানের জমি নিয়ে বিরোধ ছিল। রোববার বিকেলে ফয়জুর রহমানের দুই ভাতিজা খলিলুল্লাহ ও ইউসুফ তাদের পুকুর পাড়ের চারিদিকে কারেন্ট জালের বেড়া দিচ্ছিলেন, যাতে করে পুকুরের মাছ বর্ষায় বেরিয়ে না যায়।
কিছুক্ষণ পরে খলিলুল্লাহ সেখান থেকে চলে গেলে ইউসুফকে একা পুকুর পাড়ে বেড়া দিতে দেখে আসামিরা ইউসুফকে মারপিট শুরু করেন। ইউসুফের চিৎকারে তার চাচা ফয়জুর রহমান এগিয়ে আসলে তাকেও লাঠি দিয়ে সজোরে আঘাত করেন আসামিরা। এতে তিনি গুরুতর আহত হলে প্রথমে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
দেবীগঞ্জ থানার ওসি সরকার ইফতেখারুল মোকাদ্দেম বলেন, মামলা দায়েরের পর আসামিরা আত্মগোপনে চলে যান। অভিযান চালিয়ে প্রধান আসামিকে ডোমার থেকে গ্রেফতার করে আদালতে পাঠালে সেখানে স্বীকারোক্তি জবানবন্দি দেন। পরে তার জামিন না মঞ্জুর করে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ ঘটনায় অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।