সোমবার দুপুরে ঢাকা-লক্ষ্মীপুর মহাসড়কের সদর উপজেলার মান্দারী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাতুল কিশোরগঞ্জ জেলার সদর উপজেলার হারুয়া গ্রামের আবদুর রহিমের ছেলে।
স্থানীয়রা জানান, দুপুরে চট্টগ্রাম থেকে থেকে ছেড়ে আসা লক্ষ্মীপুরগামী একটি ট্রাকের সঙ্গে মান্দারী বাজার এলাকায় একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় দুইটি গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের চালক রাতুল নিহত হন।
.png)
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার এসআই সিরাজুল ইসলাম জানান, দুর্ঘটনাকবলিত গাড়ি দুইটি উদ্ধার করা হয়েছে। ট্রাক চালক পালিয়ে গেছে। নিহত রাতুলের বাড়িতে খবর দেওয়া হয়েছে। পরিবারের আবেদন অনুযায়ী আইনগত ব্যবস্থা নেয়া হবে।