[ দেশজুড়ে ]
ঝিনাইদহে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত
রেললাইন- ফাইল ফটো
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার রেলস্টেশন এলাকায় ট্রেনে কাটা পড়ে আব্দুল খালেক নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
বুধবার সকালে স্টেশনের সিগন্যালের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল খালেক উপজেলার বাদেডিগি গ্রামের বাসিন্দা।
কালীগঞ্জ থানার ওসি মো. মাহবুবুর রহমান জানান, সকালে ঐ এলাকায় রেললাইনের পাশে ঘোরাঘুরি করছিলেন আব্দুল খালেক। এ সময় খুলনা থেকে চিলাহাটিগামী আন্তঃনগর রূপসা এক্সপ্রেসে কাটা পড়েন তিনি। এতে ঘটনাস্থলেই নিহত হন আব্দুল খালেক।
.png)
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!