ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

প্রেমিকার সঙ্গে দেখা করতে যাওয়ায় প্রেমিককে হত্যা, গ্রেফতার ১

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৪২, ৫ জুলাই ২০২৩
প্রেমিকার সঙ্গে দেখা করতে যাওয়ায় প্রেমিককে হত্যা, গ্রেফতার ১
ছবি: ডেইলি বাংলাদেশ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পান্ত চন্দ্র দাস হত্যা মামলার এজাহার নামীয় আসামি সাগর চন্দ্র দাসকে (২৫) গ্রেফতার করেছে র‌্যাব। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‍্যাব-১১ এর সিনিয়র এএসপি মো. রিজওয়ান সাঈদ জিকু।

এর আগে, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন কাওটাইল এলাকায় অভিযান পরিচালনা করে সাগর চন্দ্র দাসকে গ্রেফতার করা হয়। গ্রেফতার পান্ত চন্দ্র আড়াইহাজারের কলাগাছিয়ার বাবুল চন্দ্র দাসের ছেলে। 

জানা গেছে, পান্ত চন্দ্র দাসের সঙ্গে একই গ্রামের বাবুল চন্দ্র দাসের মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। এরই ধারাবহিকতায় গত ২১ জুন রাতে পান্ত চন্দ্র দাস মোবাইলে যোগাযোগ করে বাবুল চন্দ্র দাসের মেয়ের সঙ্গে দেখা করতে গেলে সাগর চন্দ্র দাসসহ অন্যান্য আসামিরা তাকে কিল-ঘুষি এবং লাঠি দিয়ে আঘাত করে মারাত্মক জখম করেন। পরবর্তীতে পরিবারের লোকজন সংবাদ পেয়ে পান্ত দাসকে তার প্রেমিকার বাড়ির রান্নাঘর থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। গত ২৫ জুন মুমূর্ষু অবস্থায় পান্ত দাস ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

Advertisement

ওই ঘটনায় পান্ত দাসের বাবা বাদী হয়ে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানায় একটি হত্যা মামলা করেন। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি হত্যাকাণ্ডে সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছেন বলে র‍্যাব জানায়। আসামিকে পরবর্তী আইনানুগ কার্যক্রম গ্রহণের জন্য আড়াইহাজার থানায় মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!