মঙ্গলবার দুপুরে উত্তর মানিকদী এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে। সবুজবাগ থানার এসআই প্রিয়তোষ চন্দ্র দত্ত এ তথ্য নিশ্চিত করেছেন।
রবিউলের বাড়ি ঝালকাঠির নলছিটি উপজেলার কইয়াবাজার এলাকায়। তার বাবার নাম মো. আইয়ুব আলী হাওলাদার। তিনি ভাড়া বাসায় থেকে নির্মাণশ্রমিকের কাজ করতেন।
.png)
প্রিয়তোষ চন্দ্র দত্ত বলেন, স্বজনদের কাছ থেকে জানতে পেরেছি ওই ব্যক্তি কীটনাশক পান করে আত্মহত্যা করেছেন। কী কারণে আত্মহত্যা করেছেন তা জানার চেষ্টা চলছে।
তিনি বলেন, মরদেহ আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।