ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

রাজধানীতে রেকর্ড বৃষ্টিপাত, সর্বশেষ যা জানাল আবহাওয়া অফিস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০:১৩, ১ জুলাই ২০২৩
রাজধানীতে রেকর্ড বৃষ্টিপাত, সর্বশেষ যা জানাল আবহাওয়া অফিস
ফাইল ফটো

রাজধানীতে শনিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ৮১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এ বৃষ্টিপাত রেকর্ড গড়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়া অধিদফতর সূত্রে জানা গেছে, শনিবার সকাল থেকে রাজধানীতে থেমে থেমে বৃষ্টি হচ্ছিল। বিকেল ৩টার পর সেই বৃষ্টির মাত্রা বেড়ে যায়। সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজধানীতে ৮১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

অন্যদিকে বিকেলে দুই থেকে আড়াই ঘণ্টা টানা বৃষ্টির কারণে রাজধানীর সড়কের অনেক জায়গায় পানি জমেছে। তবে সড়কে যানবাহনের সংখ্যা কম থাকায় জলাবদ্ধতার কারণে যানজট দেখা দেয়নি।

Advertisement

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে চলা টানা বৃষ্টি সোমবার থেকে কমবে। একটানা বৃষ্টি হয়ে দিনের এক বা দুই বেলা সামান্য বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টির কমার সঙ্গে সঙ্গে ভ্যাপসা গরম পড়বে। আগামী সোমবার থেকে সারা দেশের তাপমাত্রা ৩২ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করবে।

এদিকে বর্ষাকালে জলীয় বাষ্পের পরিমাণ বেশি এবং বাতাসের গতিবেগ কিছুটা কম থাকে। ঢাকায় বাতাসের বেগ প্রতি ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার। এ কারণে বৃষ্টি হলেও ভ্যাপসা গরম লাগছে এবং স্যাঁতসেঁতে অনুভূত হচ্ছে।

গত ৫ দিন ধরে সমুদ্র বন্দরে চলা ৩ নম্বর সতর্ক সংকেত এবং নদী বন্দরে চলা এক নম্বর সতর্ক সংকেত তুলে নেয়া হয়েছে। ফলে সমুদ্র ও নদীতে মাছ ধরা ট্রলার ও নৌকা স্বাভাবিক চলাচল করতে পারবে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: রাজধানী
লিংক সফলভাবে কপি হয়েছে!