[ রাজধানী ]
ফাঁকা রাজধানীজুড়ে শুধু রিকশার দাপট
ফাইল ফটো
পরিবার-পরিজনদের সঙ্গে ঈদের ছুটি কাটাতে এরই মধ্যে রাজধানী ছেড়েছে অসংখ্য মানুষ। তাই রাজধানীতে নেই চিরচেনা যানজট বা গাড়ির হর্নের শব্দ।
ফাঁকা রাস্তায় নগরবাসী রিকশা চেপে নির্বিঘ্নে ঘুরে বেড়াচ্ছে। পুরো রাস্তা জুড়ে চলছে তিন চাকার যানের আধিপত্য। দূরের পথ চলতেও অনেকে বেছে নিয়েছেন রিকশা।
অন্য স্বাভাবিক সময়ে ১ ঘণ্টার পথ পার হতে এখন লাগছে সর্বোচ্চ দশ মিনিট। উত্তরা আজমপুর বাসস্ট্যান্ডে কথা হয় আজিমপুরের হাসান শাহরিয়ারের সঙ্গে। তিনি জানালেন, নিউ মার্কেট থেকে উত্তরা মাত্র ২৫ মিনিটে এসেছেন। স্বাভাবিক সময়ে এই পথ আসতে দেড় থেকে দুই ঘণ্টা সময় লেগে যায়।
.png)
এদিকে ঈদের ছুটিতে প্রায় এক কোটি মানুষ ঢাকা ছাড়লেও জীবন-জীবিকার প্রয়োজনে কর্মব্যস্ত সময় পার করছে বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ। অনেক শিল্প কারখানা ও জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠানে কাজ করেন। তারা কর্মস্থলে নিজেদের মতো কর উদযাপন করছেন ঈদ। অনেকেই বলছেন, রোববারের আগে রাজধানী স্বাভাবিক চেহারায় ফিরবে না।
ডেইলি-বাংলাদেশ/জেডআর
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
অটোরিকশা
লিংক সফলভাবে কপি হয়েছে!