ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কক্সবাজারে অটোরিকশা চালকের লাশ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ২০:৫৭, ২৩ জুন ২০২৩
কক্সবাজারে অটোরিকশা চালকের লাশ উদ্ধার
লাশ উদ্ধার- ফাইল ফটো

কক্সবাজার সদর উপজেলায় আব্দুল আজিজ (২২) নামে এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করা হয়েছে। 

শুক্রবার দুপুরে সদর উপজেলার খুরুশকুলের মামুন পাড়া থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত আব্দুল আজিজ কক্সবাজার শহরের দক্ষিণ পাহাড়তলী এলাকার কেফায়েত উল্লাহর সন্তান।

নিহতের মামা আব্দুল হাফেজ জানান, বৃহস্পতিবার সকালে ভাড়ায় চালিত অটোরিকশা নিয়ে বের হয় আজিজ। ঐদিন রাতে সে আর ফিরে আসেনি। কল করলেও তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়। পরে শুক্রবার পুনরায় আব্দুল আজিজের মুঠোফোনে কল করা হলে সদর থানার একজন কর্মকর্তা তার লাশ পাওয়ার খবর জানান।

Advertisement

আব্দুল হাফেজ আরো জানান, তার অটোরিকশাটি পাওয়া যাচ্ছেনা। অটোরিকশা ছিনিয়ে নিতেই তাকে হত্যা করা হতে পারে। নিহতের শরীরে একাধিক ছুরির আঘাত রয়েছে।

কক্সবাজার সদর মডেল থানার ওসি রফিকুল ইসলাম জানান, ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনার তদন্তে পুলিশ কাজ করছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!