শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার নাচনমহল ইউনিয়নের ডেবরা এলাকা বসতবাড়ির পাশের পুকুর থেকে তাকে উদ্ধার করা হয়। মৃত সামিউল ইসলাম উপজেলার একই এলাকার মো. কামাল হোসেনের ছেলে।
জানা যায়, বৃহস্পতিবার সকাল থেকেই নিখোঁজ ছিল শিশু সামিউল। দিনভর স্বজনরা সম্ভাব্য সব জায়গায় তাকে খোঁজ করেন। তবে কোথাও তার খোঁজ পাওয়া যায়নি। শুক্রবার বেলা ১১টায় বসতবাড়ির পাশে পুকুরে তাকে ভাসমান অবস্থায় দেখতে পান স্থানীয়রা। পরে উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
.png)
নলছিটি থানা ওসি মুহাম্মদ আতাউর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। যেহেতু বৃহস্পতিবার থেকে শিশুটি নিখোঁজ ছিল, তাই তার পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- পানিতে ডুবে শিশুটির মৃত্যু হয়েছে। তবে অন্য কোনোভাবে মৃত্যু হয়ে থাকলে তদন্তের মাধ্যমে জানা যাবে।