ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

তীব্র স্রোতে ভেলা উল্টে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশিত: ০২:১০, ২২ জুন ২০২৩
তীব্র স্রোতে ভেলা উল্টে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার
ছবি: সংগৃহীত

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় নদীর তীব্র স্রোতে ভেলা উল্টে ডুবে যাওয়া রাজু মিয়া নামে এক যুবকের লাশ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিস।

বুধবার সন্ধ্যা ৭টার দিকে নাওহাটা মোতাহার বাজার সানিয়াজান নদীর কচুরীপানার নিচ থেকে রাজুর লাশ উদ্ধার করা হয়। রাজু মিয়া উপজেলার ফকিরপাড়া ইউপির দালাল পাড়া এলাকার নুর ইসলামের ছেলে।

স্থানীরা জানান, উপজেলার সানিয়াজান নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় সেখানে তীব্র স্রোতের সৃষ্টি হয়। এ সময় রাজু মিয়াসহ আরো দুই যুবক সানিয়াজান নদী পার হওয়ার জন্য কলা গাছের একটি ভেলা বানান। ঐ ভেলায় তিন যুবক নদী পার হতে গেলে পানির তীব্র স্রোতে কচুরিপানায় ধাক্কা লেগে ভেলাটি উল্টে যায় এবং রাজু মিয়াসহ তিনজনেই পানিতে ডুবে যায়।

Advertisement

এলাকাবাসী তাৎক্ষণিক ঘটনাটি দেখতে পেয়ে দুই যুবককে উদ্ধার করতে পারলেও রাজু মিয়াকে খুঁজে পায়নি। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হলে তারা এসে উদ্ধারকাজ শুরু করে এবং দির্ঘক্ষণ খোঁজার পর নদীতে জমে থাকা কচুরিপানার নিচ থেকে রাজুর লাশ উদ্ধার করতে সক্ষম হয় ডুবুরি দল।

এর আগে দুপুরে উপজেলার নাওহাটা মোতাহার বাজার এলাকায় সানিয়াজান নদীতে আরো দুই যুবকসহ ভেলায় চড়ে নদী পার হওয়ার সময় রাজু মিয়াসহ আরো দুই যুবক তীব্র স্রোতে ভেলা উল্টে ডুবে যায়। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!