ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টেকনাফ সমুদ্রসৈকত থেকে নারীর লাশ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৮:১৮, ১৪ জুন ২০২৩
টেকনাফ সমুদ্রসৈকত থেকে নারীর লাশ উদ্ধার
সমুদ্রসৈকত- ফাইল ফটো

কক্সবাজারের টেকনাফের মেরিন ড্রাইভ সংলগ্ন সমুদ্রসৈকত থেকে এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার সকাল ১০টার দিকে টেকনাফের সাবরাং মুণ্ডার ডেইল নৌকার ঘাট সংলগ্ন সমুদ্রসৈকতে লাশটি দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে।

টেকনাফ মডেল থানার ওসি আব্দুল হালিম জানান, সকালে সমুদ্রসৈকতে লাশ ভেসে আসার খবর পেয়ে ঘটনাস্থল থেকে সেটি উদ্ধার করা হয়। তবে তার নাম-পরিচয় জানা যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!