[ দেশজুড়ে ]
কুষ্টিয়ায় যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার
কুষ্টিয়ায় যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার। ছবি: ডেইলি বাংলাদেশ
কুষ্টিয়ার সদর উপজেলায় অজ্ঞাত অর্ধগলিত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে সোনাডাঙ্গার বালিয়াপাড়া গ্রামের ক্যানাল থেকে এ লাশ উদ্ধার করা হয়। নিহতের পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি।
জানা যায়, সকালের দিকে কুষ্টিয়া সদর উপজেলার কাঞ্চনপুর ইউপির বালিয়াপাড়ার কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে ক্যানালের পাশে যুবকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
ইবি থানার ওসি আননুর যায়েদ জানান, নিহতের বয়স ৪০-৪৫ বছর হবে। ধারণা করা হচ্ছে তাকে হত্যা করে মহাসড়কের পাশে ক্যানালের ধারে ফেলে রেখে পালিয়ে গেছে হত্যাকারী। তদন্ত চলছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
কুষ্টিয়া
লিংক সফলভাবে কপি হয়েছে!