ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় ভাই-বোন নিহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:৫৯, ৩০ জুন ২০২৩
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় ভাই-বোন নিহত
ছবি: সংগৃহীত

রাজধানীর বিমানবন্দর-বনানী সড়কে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ভাই-বোন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন।

বৃহস্পতিবার রাত দুইটার দিকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের উল্টো দিকের সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- জান্নাতুল ফেরদৌস জান্নাতি ও শামীম মৃধা। আহতের নাম সাদিয়া, তিনি শামীমের ভাগনি।

স্থানীয়রা জানায়, দুর্ঘটনার পর গুরুতর অবস্থায় তাদের প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে শুক্রবার ভোর পৌনে চারটার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের নিয়ে গেলে চিকিৎসক জান্নাতিকে মৃত ঘোষণা করেন। শামীম মৃধা চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বেলা ১১টায় মারা যান। আহত সাদিয়া একই হাসপাতালে চিকিৎসাধীন।

Advertisement

ঢামেক পুলিশ ক্যাম্পের এএসআই মাসুদ মিয়া বলেন, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট ক্যান্টনমেন্ট থানায় অবগত করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!