বৃহস্পতিবার বিকেল ৩টায় মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের সদর উপজেলার নতুন দরবেশপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত জিসান মেহেরপুর পৌরশহরের মল্লিক পাড়ার আশরাফুল ইসলামের ছেলে এবং মেহেরপুর সরকারী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ও সামিউল ইসলাম বিজয় মেহেরপুর শহরের কোর্টপাড়ার জিয়াউর রহমানের ছেলে।
সদর থানার এসআই সঞ্জিব কুমার জানান, বিকেল ৩টার দিকে তিনটি মোটরসাইকেলে ছয় বন্ধু চুয়াডাঙ্গা থেকে দ্রুত গতিতে মেহেরপুর ফিরছিল। পথে নতুন দরবেশপুর নামক স্থানে পৌঁছালে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার কালভার্টের সঙ্গে ধাক্কা লেগে আহত হন জিসানসহ তার তিন বন্ধু। ফায়ার সার্ভিস কর্মীরা তাদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জিসান ও সামিউল ইসলাম বিজয়কে মৃত ঘোষণা করেন। এছাড়া আহত বাকি দুইজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয়েছে।
.png)
মেহেরপুর সদর থানার ওসি মো. সাইফুল ইসলাম জানান, এ হওয়ায় বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।