বৃহস্পতিবার ভোরে ডাসার উপজেলার ভাঙ্গাব্রিজ সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত চালক জগৎ মৃধা বাগেরহাট জেলার মোল্লারহাট উপজেলার ঢাউলটরী গ্রামের কিরন মৃধার ছেলে।
আহতরা হলেন- চাঁদপুর জেলার কাবিদগঞ্জ এলাকার আবদুল গফর আলীর ছেলে করিব হোসেন, নারায়ণগঞ্জ জেলার সোনারগতি এলাকার কবির হোসেনের ছেলে জিয়াউর হক, ব্রাহ্মণবাড়িয়া জেলার হোসাইনপুর এলাকার বাদল আহমদের ছেলে রিয়াজ ইসলাম, একই এলাকার হীরা খানের ছেলে মাসুদ পারভেজ খান ও মোনতাজুল হকের ছেলে আমির হোসেন।
.png)
জানা যায়, প্রাইভেটকার চালক জগৎ মৃধা বরিশাল থেকে লোক নিয়ে ঢাকা যাচ্ছিলেন। পথে মাদারীপুর ডাসার ভাঙ্গা নামক স্থানে পৌঁছালে প্রাইভেটকারটির চাকা পাংচার হয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে। এতে ঘটনাস্থলেই মারা যান চালক। এ সময় আহত হয়েছেন আরো পাঁচজন। তাদের উদ্ধার করে প্রথমে মাদারীপুর সদর হাসপাতাল পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ডাসার থানার ওসি হাসানুজ্জামান।