ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

রাজধানীতে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:০০, ৪ জুলাই ২০২৩
রাজধানীতে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
ছবি: প্রতীকী

রাজধানী দক্ষিণ বাড্ডার একটি বাসা থেকে সোহেলী আক্তার ওরফে সুইট (২২) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। যশোর এমএম কলেজের অনার্স ২য় বর্ষের ছাত্রী ছিলেন তিনি।

মঙ্গলবার ভোরে দিকে বাড্ডা থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়। যশোরের চৌগাছা উপজেলার হাফিজুর রহমানের মেয়ে সুইট।

সুরতহাল প্রতিবেদনে বাড্ডা থানার এসআই মোহাম্মদ মামুন মৃধা বলেন, একমাস আগে দক্ষিণ বাড্ডার ব-৬/১ নম্বর বাড়ির ৬ষ্ঠ তলায় ভগ্নিপতি গোলাম রব্বানী ও বোন নাজমুন নাহারের বাসায় বেড়াতে এসেছিলেন সুইট। রব্বানীর বাচ্চাকে দেখাশুনা করতেন তিনি। একটি ছেলের সঙ্গে সুইটর প্রেমের সম্পর্ক ছিল। সোমবার দিবাগত রাতে খাওয়া-দাওয়া করে তিনি নিজের রুমে ঘুমাতে যান। পরবর্তীতে মোবাইল ফোনে সেই ছেলের সঙ্গে তার রাগারাগি হয়। এরপর রুমের দরজা বন্ধ করে গলায় ফাঁস দেন তিনি। খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করা হয়।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!