ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নদীতে মাছ ধরা দেখতে গিয়ে দুই শিশুর মৃত্যু

দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৩৪, ৬ জুলাই ২০২৩
নদীতে মাছ ধরা দেখতে গিয়ে দুই শিশুর মৃত্যু
ছবি: ডেইলি বাংলাদেশ

দিনাজপুরের পুনর্ভবা নদীতে ডুবে ৪ বছর বয়সী দুই শিশুর মৃত্যু হয়েছে। শিশুরা হলো দিনাজপুর পৌর এলাকার গোবরাপাড়া মহল্লার রাহাত বাবুর ছেলে সিফাত ও জহুরুল ইসলামের ছেলে সিয়াম। 

বৃহস্পতিবার বেলা ১২টার দিকে পুনর্ভবা নদীর গোবরাপাড়া ঘাটে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, পুনর্ভবা নদীর গোবরাপাড়া ঘাটে মাছ ধরা দেখতে গিয়ে ঐ দুই শিশু পা পিছলে নদীতে পড়ে যায়। এ সময় পাড়ে থাকা অন্যান্য শিশুদের চিৎকারে স্থানীয়রা পানিতে নেমে খোঁজাখুঁজি শুরু করেন। প্রথমে সিয়ামকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। তার কিছুক্ষণ পর পাশের রাজাপাড়া ঘাটে সিফাতকেও উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণ করেন।

Advertisement

কোতোয়ালি থানার ওসি তানভীরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!