বৃহস্পতিবার দুপুরে জয়পুরহাটের অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক আব্বাস উদ্দীন এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন জেলার পাঁচবিবি উপজেলার রতনপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে আহসান হাবীব ওরফে হাবিব ও বুদা প্রামাণিকের ছেলে ওহেদুল ইসলাম।
.png)
জানা যায়, পাঁচবিবি উপজেলার রতনপুর গ্রামের মোহাম্মদ আলীকে ২০০৪ সালের ১০ সেপ্টেম্বর বিকেলে স্থানীয় স্কুল মাঠে ফুটবল খেলা দেখার নাম করে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় আসামিরা। ঐ দিন মোহাম্মদ আলীসহ আসামিরা মিলে ভিসিডি ও ক্যাসেট ভাড়া নেন স্থানীয় বাজার থেকে। সেই ভাড়া করা ভিসিডি আসামিরা একজনের কাছে বিক্রি করে দেন। এ নিয়ে মোহাম্মদ আলীর সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। এর জেরে রাতে বাড়ি ফেরার পথে চক শিমুলিয়া আদিবাসী পাড়ায় রাস্তার ওপর তাকে বাঁশ দিয়ে মাথায় আঘাত করে হত্যা করে লাশ সড়কের পাশে ফেলে যায়। পরের দিন সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। এ ঘটনায় ১১ সেপ্টেম্বর নিহতের বাবা পাঁচবিবি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলার দীর্ঘ শুনানি শেষে বিজ্ঞ আদালত আসামিদের উপস্থিতিতে আজ এ রায় দেন।
রাষ্ট্র পক্ষের কৌশলী অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মন্ডল পিপি বলেন, এ রায়ে সরকার ও বাদীপক্ষ খুশি।