ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ছাদে এডিস মশার লার্ভা, ৮ ভবন মালিককে জরিমানা

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২০:২০, ৬ জুলাই ২০২৩
ছাদে এডিস মশার লার্ভা, ৮ ভবন মালিককে জরিমানা
ছবি: ডেইলি বাংলাদেশ

চট্টগ্রামে এডিস মশার লার্ভা পাওয়ায় আট ভবন মালিককে ৪৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার সকালে নগরের খুলশী থানার উত্তর খুলশী এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন। এ সময় এডিস মশা প্রতিরোধে জনসচেতনতামূলক মাইকিং ও লিফলেট বিতরণের পাশাপাশি মশা নিধনে ওষুধ ছিটানো হয়।

স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন জানান, অভিযানকালে ২৫টি বাড়ি পরিদর্শন করা হয়। এ সময় একটি নির্মাণাধীন ভবনের নিচে এডিস মশার বংশবিস্তারে সহায়ক জমাটবদ্ধ পানির উৎস এবং সাতটি ভবনের ছাদে পরিত্যক্ত টব ও পাত্রে এডিস মশার লার্ভা পাওয়ায় ভবন মালিকদের  বিরুদ্ধে মামলাসহ মোট ৪৩ হাজার টাকা জরিমানা করা হয়।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!