[ দেশজুড়ে ]
বাসচাপায় স্ত্রী নিহত, হাসপাতালে স্বামী
প্রতীকী ছবি
খুলনায় বাসচাপায় সোনিয়া আক্তার নামে এক মোটরসাইকেল আরোহী গৃহবধূ নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার স্বামী আব্দুল আলীম।
শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে মহানগরীর লবণচরা থানাধীন সাচিবুনিয়া বিশ্ব মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত সোনিয়া আক্তার দাকোপ উপজেলায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
লবণচরা থানার এসআই মো. সাইদুর জানান, বিকেল সাড়ে ৪টার দিকে ভুক্তভোগীরা মোটরসাইকেলযোগে জিরোপয়েন্টের দিকে যাচ্ছিলেন। পথে সাচিবুনিয়া বিশ্ব মোড় এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে চালকের স্ত্রী সোনিয়া আক্তার রাস্তার ওপর পড়ে যান। এ সময় বাসটি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। এ ঘটনায় সোনিয়া আক্তারের স্বামী গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।
.png)
এসআই মো. সাইদুর আরো জানান, ঐ গৃহবধূর লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এছাড়া দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!