ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মানিকগঞ্জে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২০:৫৯, ৭ জুলাই ২০২৩
মানিকগঞ্জে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু
প্রতীকী ছবি

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় পুকুরের পানিতে ডুবে সৌরভ এবং জিনিয়া নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। সম্পর্কে তারা চাচাতো ভাই-বোন।

শুক্রবার দুপুরে উপজেলার কলিয়া ইউনিয়নের ছিলামপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃতরা হলো- একই গ্রামের বুদ্ধু মিয়ার ছেলে সৌরভ এবং তার ভাই সমেজ মিয়ার মেয়ে জিনিয়া।

স্থানীয় ইউপি সদস্য গৌরাঙ্গ সরকার জানান, সৌরভ ও জিনিয়া স্থানীয় মেঘনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল। দুপুরের দিকে বাড়ির পাশের একটি ডোবায় কয়েকজন শিশুর সঙ্গে তারা গোসল করতে নামে। সাঁতার না জানায় সৌরভ ও জিনিয়া পানিতে ডুবে যায়। পরিবারে সদস্যরা আধাঘণ্টা চেষ্টার পর তাদের লাশ উদ্ধার করে। বিকেলের দিকে স্থানীয় কবরস্থানে তাদের দাফন করা হয়।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!