শনিবার দুপুর দেড়টার দিকে চাটখিলের সহকারী কমিশনার (ভূমি) এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উজ্জ্বল রায় এ সাজা দেন। সাজাপ্রাপ্তরা হলেন- উপজেলার পাঁচগাও ইউনিয়নের আফসারখিল গ্রামের হাজী বাড়ির নুরুল আমিনের ছেলে সামছুল আলম এবং ফজলু।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উজ্জ্বল রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদকসেবী দুই ছেলে তাদের বাবা-মাকে প্রায় মারধর করতেন। এ বিষয়ে ভুক্তভোগী বাবা-মা অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে শনিবার দুপুরের দিকে তাদের বাড়িতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে তাদের মাদক সেবন করার সত্যতা পাওয়া যায়। একইসঙ্গে বাবা-মাকে মারধর এবং এলাকার শান্তি বিনষ্ট করার দায়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একইসঙ্গে তাদেরকে এক হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
.png)