ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

লালমনিরহাটে ৫ মাদকসেবীর জেল-জরিমানা

লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশিত: ২১:০৩, ১১ মে ২০২৩
লালমনিরহাটে ৫ মাদকসেবীর জেল-জরিমানা
লালমনিরহাটে ৫ মাদকসেবীর জেল-জরিমানা -ছবি: ডেইলি বাংলাদেশ

লালমনিরহাটের আদিতমারীতে ৫ মাদকসেবীর প্রত্যেককে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো ৩০ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রওজাতুল জান্নাত এ সাজা দেন।

সাজাপ্রাপ্তরা হলেন, উপজেলার দুর্গাপুর ইউনিয়নের আবদার হোসেন (২২), মধুসূদন চন্দ্র (২৩), শাহজামাল (২০), ইয়াছিন আলী (২৫) ও মন্জুরুল হক (২৩)।

Advertisement

আদিতমারী থানা ওসি মোজাম্মেল হক জানান, উপজেলার দূর্গাপুর ইউনিয়নের দক্ষিণ গোবধা গ্রামের জাহাঙ্গীর আলমের পুকুর পাড়ে আটককৃতরা মাদক সেবন করছেন। এমন একটি গোপন খবরে অভিযান চালায় পুলিশ। এ সময় মাদক সেবনরত অবস্থায় হাতেনাতে ওই ৫ যুবককে আটক করা হয়।

তিনি আরো জানান, আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে তারা তাদের অপরাধ স্বীকার করেন। পরে তাদের প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো ৩০ দিনের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রওজাতুল জান্নাত।

সাজাপ্রাপ্তদের বিকেলের পর পরই লালমনিরহাট কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান ওসি মোজাম্মেল হক।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!