ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পে আগুন

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ২০:০৪, ৮ জুলাই ২০২৩
মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পে আগুন
ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পের টাউনশিপ এলাকায় কাঠের স্তূপে অগ্নিকাণ্ড ঘটেছে। শনিবার রাত সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে নেন প্রকল্পের সিকিউরিটি টিম ও ফায়ার সার্ভিসের কর্মীরা।

এর আগে, দুপুর ১টার দিকে কয়লা বিদ্যুৎ প্রকল্পের ভেতরে গার্ডিয়ান কোম্পানির রাখা কাঠের স্তূপে আগুন লাগে।

আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন মাতারবাড়ি কয়লাবিদ্যুৎ প্রকল্পের সিকিউরিটি কর্মকর্তা আলফাজ উদ্দিন। 

Advertisement

তিনি বলেন, কিছু অব্যবহারযোগ্য কাঠে হঠাৎ আগুন ধরে যায়। এ সময় প্রকল্পে কর্মরত শ্রমিক ও কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। রাত সাড়ে ৭টার দিকে প্রকল্পের সিকিউরিটি ও ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে নেন। 

মহেশখালী উপজেলার ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, প্রকল্পে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে একটি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। পরে সাড়ে ছয় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নেয়া হয়।  

এ বিষয়ে মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের সাইট ইঞ্জিনিয়ার মনোয়ার হোসেন জানান, আগুনের সূত্রপাত কীভাবে হলো, তা খতিয়ে দেখে পরে বিস্তারিত জানানো হবে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!