ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

১৫ ঘণ্টা পর নিয়ন্ত্রণে মাতারবাড়ী কয়লাবিদ্যুৎ প্রকল্পের আগুন

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৩:১৮, ৯ জুলাই ২০২৩
১৫ ঘণ্টা পর নিয়ন্ত্রণে মাতারবাড়ী কয়লাবিদ্যুৎ প্রকল্পের আগুন
ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ী কয়লাবিদ্যুৎ প্রকল্পের টাউনশিপ এলাকায় কাঠের স্তূপে লাগা আগুন প্রায় ১৫ ঘণ্টা পর পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে। 

রোববার ভোররাতে  আগুন নিয়ন্ত্রণে আসে। এতে প্রায় ১৫০ টন পরিত্যক্ত কাঠ ও বিভিন্ন সরঞ্জাম পুড়ে গেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ নির্ণয় করতে পারেনি কর্তৃপক্ষ।

এর আগে,শনিবার দুপুর ১টার দিকে কয়লাবিদ্যুৎ প্রকল্পের ভেতরে গার্ডিয়ান কোম্পানির রাখা কাঠের স্তূপে আগুন লাগে। 

Advertisement

মাতারবাড়ী ইউপি চেয়ারম্যান আবু হায়দার জানান, হঠাৎ করে কয়লাবিদ্যুৎ প্রকল্প এলাকায় পরিত্যক্ত বিভিন্ন সামগ্রীতে আগুন লাগে। এতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও এর পরিমাণ জানা যায়নি।

মাতারবাড়ী কয়লাবিদ্যুৎ প্রকল্পের নিরাপত্তা কর্মকর্তা আলফাজ উদ্দিন বলেন, পরিত্যক্ত কাঠ ও বিভিন্ন সরঞ্জামে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে মহেশখালী, চকরিয়া, পেকুয়া ও কয়লাবিদ্যুৎ সিকিউরিটি টিম একসঙ্গে কাজ করেছে। রোববার ভোররাতে আগুন পুরোপুরি  নিয়ন্ত্রণে আসে।

তিনি আরো জানান, প্রায় ১৫০ টন পরিত্যক্ত কাঠ ছাড়াও অনেক সরঞ্জাম পুড়ে গেছে। সরেজমিনে তদন্ত করে ক্ষয়ক্ষতি ও আগুনের সূত্রপাত নির্ণয় করবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
ট্যাগ: আগুন
লিংক সফলভাবে কপি হয়েছে!