রোববার দুপুরে মানিকগঞ্জ সদর থানার ওসি আব্দুর রউফ সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। আহত পুলিশ কনস্টেবলের নাম রাকিব হাসান। তিনি মানিকগঞ্জ সদর থানায় কর্মরত আছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাত সোয়া ২টার দিকে যানবাহন থামিয়ে ডাকাতি করছিল ছয় থেকে সাতজনের একটি ডাকাত দল। ডাকাতির শিকার লোকজন ৯৯৯ নম্বরে কল করলে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে ডাকাতদের ধাওয়া দেয়। একপর্যায়ে কনস্টেবল এক ডাকাতকে ধরে ফেলেন। পুলিশের হাত থেকে পালাতে সে কনস্টেবলকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এ সময় স্থানীয় লোকজন ও যানবাহনে থাকা লোকজন ঐ ডাকাতকে গণধোলাই দেন। তাকে উদ্ধার করে মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
.png)
সদর থানার ওসি আব্দুর রউফ সরকার জানান, ডাকাত ধরতে গিয়ে পুলিশ কনস্টেবল রাকিব গুরুতর আহত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া ঐ ডাকাতের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।