[ দেশজুড়ে ]
সজনে ডাঁটা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের
প্রতীকী ছবি
রাজশাহী নগরীতে সজনে ডাঁটা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোস্তাকিন আহম্মেদ নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
রোববার বিকেলে রাজশাহী নগরীর দাসপুকুর এলাকায় এ ঘটনা ঘটে। মৃত মোস্তাকিন আহম্মেদ নগরীর দাসপুকুর এলাকার আব্দুস সাত্তারের ছেলে।
রাজপাড়া থানার ওসি রফিকুল হক জানান, নিজ বাড়ির দেয়ালের উপরে উঠে সজনে ডাঁটা পাড়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন মোস্তাকিন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হবে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!