[ দেশজুড়ে ]
ঝালকাঠিতে গাছ থেকে পড়ে প্রাণ গেল শ্রমিকের
ঝালকাঠি সদর থানা- ফাইল ফটো
ঝালকাঠিতে গাছ থেকে পড়ে হাসান হাওলাদার (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে সদর উপজেলার নথুল্লাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত হাসান হাওলাদার বাসন্ডা ইউনিয়নের লেশপ্রতাপ গ্রামের জব্বার হাওলাদারের ছেলে। হাসান পেশায় গাছ কাটা শ্রমিক ছিলেন।
স্থানীয়রা জানান, হাসান চাম্বল গাছের ডাল কাটার জন্য প্রায় ৫০ ফুট উপরে ওঠেন। ডাল কাটা হলে সেই ডালের সঙ্গে হাসান মাটিতে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঝালকাঠি সদর থানার ওসি নাসির উদ্দীন সরকার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!