সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, ডেঙ্গু আক্রান্ত হয়ে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জেলার চৌগাছা উপজেলার কয়ারপাড়া গ্রামের সমীর কর্মকারের স্ত্রী দোলন কর্মকার এবং বাঘারপাড়া উপজেলার আব্দুল গফফারের মৃত্যু হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নয়জন আক্রান্ত হয়েছে। বর্তমানে জেলায় মোট ডেঙ্গু রোগীর সংখ্যা ১০৮ জন। এরমধ্যে সুস্থ হয়েছেন ৮৬ জন।
যশোরের সিভিল সার্জন ডা. বিপ্লব কান্তি বিশ্বাস বলেন, ডেঙ্গুতে আক্রান্ত দুইজন চিকিৎসাধীন অবস্থায় ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে মারা গেছেন। তবে এ দুইজনের কেউই যশোরে থাকার সময় ডেঙ্গুতে আক্রান্ত হননি। তারা ঢাকায় থাকতেন, সেখানে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে যশোরে এসে চিকিৎসা নিচ্ছিলেন।
.png)