ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

ডেঙ্গুতে মৃত্যু নেই, শনাক্ত ৪৪৯

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:০৬, ১৪ জুলাই ২০২৩
ডেঙ্গুতে মৃত্যু নেই, শনাক্ত ৪৪৯
ফাইল ফটো

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন ৪৪৯ জন। তবে এ সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। আক্রান্তদের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৫১ জন। 

শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি ভর্তি ১৫১ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ৪৭ জন ও ঢাকার বাইরের ১০৪ জন।

Advertisement

স্বাস্থ্য অধিদফতরের তথ্যানুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৪ জুলাই পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা ১৭ হাজার ৮৩১ জন। তাদের মধ্যে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন চার হাজার ২২০ জন। এর মধ্যে ঢাকার ভেতরে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই হাজার ৭৫৫ জন। আর ঢাকার বাইরে অন্যান্য বিভাগে ভর্তি হয়েছেন এক হাজার ৪৬৫ জন।

অন্যদিকে এসময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১৩ হাজার ৫১৮ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা নয় হাজার ১১২ জন এবং ঢাকার বাইরের চার হাজার ৪০৬ জন। আর এসময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে মারা গেছেন ৯৩ জন।

২০২২ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন দেশের ইতিহাসের সর্বোচ্চ ২৮১ জন। একই সঙ্গে আলোচ্য বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৬২ হাজার ৩৮২ জন।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!