[ দেশজুড়ে ]
ঘরে কাজে ব্যস্ত মা, হাওরে ভাসছিল শিশু আরিফ
ছবি: ডেইলি বাংলাদেশ
নেত্রকোনার খালিয়াজুরীতে হাওরের পানিতে ডুবে আরিফ নামে সাড়ে পাঁচ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৪ জুলাই) রাতে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের কুতুবপুর গ্রামে এ ঘটনা ঘটে। শিশু আরিফ কুতুবপুর গ্রামের কাজল মিয়ার ছেলে।
শিশুটির মা নাজমা বেগম জানান, শুক্রবার সন্ধ্যায় বাড়ির পাশেই খেলা করছিল আরিফ। এ সময় ঘরে রাতের খাবার তৈরির জন্য কাজ করছিলেন তিনি। একপর্যায়ে আরিফকে দেখতে না পেয়ে খুঁজতে শুরু করেন তিনি। পরে হাওরে ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
.png)
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ফাওজিয়া বিনতে আলম জানান, মৃত অবস্থায় শিশুটি হাসপাতালে আনা হয়েছে।
খালিয়াজুরী থানার ওসি খায়রুল বাশার জানান, মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!