ঢাকা, শনিবার ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
[ দেশজুড়ে ]
মাছ ধরা দেখতে যাওয়ায় কাল হলো নুসরাতের
ছবি: ডেইলি বাংলাদেশ
জামালপুরের বকশীগঞ্জে বিলের পানিতে ডুবে নুসরাত জাহান (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সকাল ১০টার দিকে বিলের পাড় গ্রামের বড় বিলে এ ঘটনা ঘটে।
মৃত নুসরাত জাহান সাধুরপাড়া ইউনিয়নের বিলের পাড় গ্রামের লিটন মিয়ার মেয়ে।
স্থানীয়রা জানায়, শনিবার সকাল থেকে বড় বিলে স্থানীয় গ্রামবাসী মাছ ধরতে নামেন। খেলার সাথীদের নিয়ে বিলে মাছ ধরা দেখতে যায় নুসরাত জাহান। একপর্যায়ে সে পানিতে পড়ে যায়। পরে সকাল ১০টার দিকে অনেক খোঁজাখুঁজির পর বিলে নুসরাতের মরদেহ উদ্ধার করে গ্রামবাসী।
সাধুরপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া পানিতে ডুবে শিশুর মৃত্যুর বিষয়টি করেছেন।
পানিতে ডুবে শিশুর মৃত্যুর খবর পেয়ে উপজেলা প্রশাসনের পক্ষে সহকারী কমিশনার (ভূমি) আতাউর রাব্বী ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মজনুর রহমান নুসরাতের পরিবারকে ২০ হাজার টাকা আর্থিক সহযোগিতা প্রদান করেছেন।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!