[ দেশজুড়ে ]
ব্রাহ্মণবাড়িয়ায় বিলের পানিতে ডুবে শিশুর মৃত্যু
ছবি: ডেইলি বাংলাদেশ
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিলের পানিতে ডুবে জুঁই আক্তার নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর ১ টার দিকে উপজেলার সিংগারবিল ইউপির আলিনগর বিজিবি ক্যাম্পের পাশে নরিন্দা বিলে এ দুর্ঘটনা ঘটে। মৃত জুঁই আক্তার উপজেলার পশ্চিম মিরাশানী এলাকার বাদল মিয়ার মেয়ে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বিজয়নগর থানার ওসি রাজু আহমেদ বলেন, দুপুরে উপজেলার সিংগারবিল ইউপির আলিনগর বিজিবি ক্যাম্পের পাশে নরিন্দা বিলে অন্য শিশুদের সঙ্গে জুঁই গোসল করতে যায়। গোসলের এক পর্যায়ে শিশু জুঁই বিলের পানি ডুবে যায়। পরে স্থানীয়রা শিশুটিকে বিল থেকে মৃত অবস্থায় উদ্ধার করে। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ব্রাহ্মণবাড়িয়া
লিংক সফলভাবে কপি হয়েছে!