ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ফেনীতে ইন্টারনেট সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ২০:৪৩, ১৬ জুলাই ২০২৩
ফেনীতে ইন্টারনেট সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
প্রতীকী ছবি

ফেনীতে ইন্টারনেটের সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে থৈইলডি মারমা নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

রোববার দুপুর ১২টার দিকে ফেনী পৌরসভার শহীদ শহীদুল্লা কায়সার সড়কে এ ঘটনা ঘটে। মৃত থৈইলডি মারমা সিলেটের কাজুটিলা মক্তবগলি এলাকার কংচাই মারমার ছেলে।

স্থানীয়রা জানান, দুপুর ১২টার দিকে পিএসএল নামে একটি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানের কর্মী থৈইলডি মারমা শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কের এসি মার্কেটের পাশে একটি ওয়াইফাই সংযোগ দেওয়ার জন্য যান। সেখানে ইন্টারনেটের তার আটকানোর জন্য একটি বৈদ্যুতিক খুঁটিতে ওঠেন। একপর্যায়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খুঁটি থেকে নিচে পড়ে যান। স্থানীয়রা উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Advertisement

ফেনী মডেল থানার ওসি মো. নিজাম উদ্দিন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। 
 

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!