ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাণীনগরে বিদ্যুৎস্পৃষ্টে ইউপি সদস্যের মৃত্যু

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ১২:১০, ১১ জুলাই ২০২৩
রাণীনগরে বিদ্যুৎস্পৃষ্টে ইউপি সদস্যের মৃত্যু
মৃত শফিক- ফাইল ফটো

নওগাঁর রাণীনগরে বিদ্যুৎস্পৃষ্টে শফিকুল ইসলাম শফিক নামে এক ইউপি সদস্যের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার শিবের মাধাইমুড়ি হাটগাড়িপাড়া গ্রামে দুর্ঘটনা ঘটে।

মৃত শফিক উপজেলার ঐ গ্রামের হুজুর আলীর ছেলে ও কালিগ্রাম ইউপির ৫ নম্বর ওয়ার্ডের সদস্য ছিলেন।

মৃতের বড় ভাই সাইদুর রহমান বলেন, বাড়ির পাশে একটি পুকুর থেকে মাছ ধরার জন্য রোববার থেকে বিদ্যুৎচালিত মোটর দিয়ে পুকুরের পানি সেচ দিচ্ছিলাম। সোমবার সন্ধ্যা ৬টার দিকে ছোট ভাই শফিকুল পুকুরটি দেখতে যান। তখন মোটরে পানি উঠছিল না। এ সময় মোটরের ফ্যান পরিষ্কার করতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্টে হয়ে ঘটনাস্থলে মারা যান।

Advertisement

রাণীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সেলিম রেজা বলেন, খবর পেয়ে ময়নাতদন্তের জন্য ইউপি সদস্য শফিকুলের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: নওগাঁ
লিংক সফলভাবে কপি হয়েছে!